- Back to Home »
- বাবা
Posted by : Rajesh
Wednesday, December 2, 2015
১৬ই ডিসেম্বর ১৯৯৫, এই দিনে বাবা আমার চলে গিয়েছিল না ফেরার দেশে। দীর্ঘ বিশ বছর।
জীবনের বিশ বছর বাবাকে ছাড়া পার করে দিলাম……… :'( :'(
বিশ বছর বাবা বলে ডাকা হয় না …
বিশ বছর বাবার সেই হাসি দেখিনা …
বিশ বছর বাবার গায়ের সুবাসটা আর পাইনা …
বিশ বছর বাবাকে স্পর্শ করি না …
বিশ বছর বাবার মত করে কেউ আমাকে রাজেশ বাবু বলে ডাকে না......
বিশ বছর বাবার কাছে আর কোনো বায়না করা হয় না ......
বিশ বছর বাবার স্কুলে যাওয়ার সময় সবে মাত্র দৌড়ানো শেখা আমি বাবার পিছন পিছন দৌড়াতে পারি না ......
বিশ বছর বাবার ফিরে আসার অপেক্ষায় আছি......
বিশ বছর পরে এসেও সেই দিন গুলো খুব জীবন্ত। শেষবারের মতো যখন বাবার প্রিয় মুখ আর ললাট ছুঁইয়ে দিয়েছলাম, সেই অসম্ভব শীতল অনুভুতি আমি এখনো একই ভাবে অনুভব করতে পারি ।
জান বাবা, মা একা বলে তোমার কাছে আসতে পারিনা তা না হলে অনেক আগেই তোমার কাছে চলে আসতাম। মা আমাকে অনেক ভালবাসে, কখনও তুমি না থাকার কষ্ট বুঝতে দেয় না। আর সব থেকে কষ্ট লাগে যখন আমি তোমার ছেলে হয়েও তোমার চেহারাটা মনে করতে পারিনা। যখন কারো কাছে তোমার কথা শুনি কল্পনায় তোমাকে ভাবতে থাকি, মনে করার চেষ্টা করি তোমার মুখটা তারপরও পারি না।
বাবা তোমার চলে যাওয়া, তোমার শুন্যতা আর তোমাকে ছাড়া জীবনযাপন সব মিলিয়ে এক রকম বেঁচে আছি । তুমি যেখানে আছো খুব ভালো আছো এই প্রত্যাশা এবং শুভকামনা সব সময়ের জন্য।
একদিন তোমার দেখা পাবো, তোমার গায়ের সুবাস পাবো, তোমাকে বাবা বলে ডাকতে পারবো, তোমার স্পর্শ পাবো এমন অনেক বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকলাম……ওপাড়ের
বাবা অনেক ভালোবাসা তোমার জন্য
